কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে বুলেট মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের হায়াৎখাঁ পাঠানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বুলেট মিয়া ওই এলাকার জরিপ উদ্দিনের পুত্র।
জানা গেছে, বুধবার দুপুুরে গোপণ সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম রাসেল যৌথ অভিযান চালিয়ে বুলেট মিয়ার বাড়ি থেকে ১শ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ তাকে আটক করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম রাসেল ভ্র্যম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ হাজার টাকার অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বার্তাবাজার/এসজে