পরিদর্শন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মাসেতু দিয়ে একযোগে সড়ক ও রেলপথ উদ্ধোধন হবে। আমরা আশা করছি এবং প্রকল্প সংশ্লিষ্টদের কাছে জানিয়েছি পদ্মাসেতু উদ্ধোধনের শুরুটা যেন সড়ক পথের পাশাপাশি ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে। ইতিমধ্যেই পদ্মাসেতুতে সড়ক পথের পাশাপাশি রেলপথের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। তাছাড়া ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল লাইনের কাজ ইতিমধ্যে অনেকাংশেই হয়ে গেছে।
বার্তা বাজার/এম.এ.আর