পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা, আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। আর ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। আর ব্যালটের মাধ্যমে ভোট হবে ৩২টি পৌরসভায়।
এর আগে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করে ইসি।
বার্তা বাজার/এএস