বেনাপোলে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ‘নো মাস্ক, নো সেল’ নামক কর্মসূচী চালু 

যশোরের বেনাপোল পৌরসভায় করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে মাস্ক বিহীন পন্য ক্রয়-বিক্রয় বন্ধ করতে ‘নো মাস্ক, নো সেল’ নামক কর্মসূচী চালু করেছে বেনাপোল বাজার কমিটি নেতৃবৃন্দ ।
বুধবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বেনাপোল বাজারে ‘নো মাস্ক, নো সেল’ এই কর্মসূচির  উদ্বোধন করেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান।
১ম দিনেই মাস্ক বিহীন ক্রেতার নিকট পণ্য বিক্রির দায়ে কয়েকটি দোকানকে হুশিয়ারী করে দেওয়া হয়েছে এবং বাজারে আসা ক্রেতা ও সাধারন জনগনের মাঝে বাজার কমিটির পক্ষ থেকে ফ্রী মাক্স বিতরণ করা হয়৷
এসময় তারা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তাদেরকে মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহবান জানান। একই সাথে মাস্ক ছাড়া ক্রেতার নিকট পণ্য বিক্রির দায়ে কয়েকটি দোকানকে সতর্ক করে দেন।
বেনাপোল বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান বলেন, সরকারি নির্দেশ মেনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় করোনা ভাইরাসের সংক্রামন রোধে আজ থেকে বেনাপোল পৌরসভায় বাজার এলাকায় মাস্ক ছাড়া কোন দোকানে ক্রয়-বিক্রয় করতে পারবে না এমন কর্মসূচী চালু করা হয়েছে। এই সিন্ধান্ত অমান্য করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান বন্ধ ঘোষনা ও জরিমানার আওতায় আনা হবে। এই কর্মসূচী আমাদের অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর