বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফেডারেশন কাপ নারী হ্যান্ডবলের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি।
বুধবার পল্টন ময়দান সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে জামালপুর স্পোর্টস একাডেমিকে ৩৮-১৩ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ।
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব প্রথমার্ধে ১৬-০৮ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সর্বোচ্চ ২২ গোল করেন রুবিনা। জামালপুর স্পোর্টস একাডেমির ৪ গোল করেছেন শারমিন।
গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি।
বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি সকাল সাড়ে ১১ টায় মুখোমুখি হবে জামালপুর স্পোর্টস একাডেমি ও নওগাঁ জেলা।
বার্তা বাজার/কে.কে