নির্বাচনের ৫ বছর পর কাউন্সিলর প্রার্থী জানলেন ‘তিনি জিতেছেন’
ঠাকুরগাঁওয়ে ৫ বছর পর পৌর নির্বাচনের ফলাফল বাতিল করলেন আপিল নির্বাচনী ট্রাইব্যুনাল
২০১৫ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনী ফলাফল করে রায় দিয়েছে বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী আপীল ট্রাইব্যুনাল আদালত।
বুধবার (২ ডিসেম্বর) নির্বাচনী আপীল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ মামুনুর রশীদ এই রায় দেন।
মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে কেন্দ্র দখল, ভোট জলিয়াতি ও গণনায় অনিয়ম দুর্নীতির কারণে উট পাখি মার্কা নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রকৌশলী সফিউল এনাম পারভেজ ৭২ ভোটে হেরে যান। নির্বাচনী যুগ্ম জেলা জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল বাদী হয়ে ফলাফল বাতিল চেয়ে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি ০৪/২০১৬ নং মামলা করলে নির্বাচনী ব্যালট পর্যবেক্ষণ শেষে প্রতিপক্ষ পান্জাবী মার্কার নুরুল ইসলাম নুরুর বিপক্ষে ও নিজের পক্ষে রায় পান তিনি। রায়ে অসন্তুষ্ট হয়ে প্রতিপক্ষ নুরুল ইসলাম নূরু পরবর্তীতে বাদী হয়ে বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল-এ ০৩/২০১৯ নির্বাচনী আপিল মোকদ্দমা আনয়ন করেন ।
দোতরফা শুনানী শেষে বিজ্ঞ উচ্চ আদালত আজ বিজ্ঞ নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেন। দীর্ঘ ৫ বছর পর যখন ঠাকুরগাঁও পৌর নির্বাচনের কাউন্সিলর পদে পুনরায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় পেলেন ৫ বছর আগের পৌর নির্বাচনে জয়লাভের চূড়ান্ত খবর। মেয়াদ শেষে ফলাফল বাতিলের রায় পেলেও রায়ে সন্তুষ্ট মামলার বাদী প্রকৌশলী শফিউল এনাম পারভেজ ও তাঁর আইনজীবী তোজাম্মেল হক মুন্জু।
বার্তা বাজার/এম.এ.আর