প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও ৩৮ জন মারা গেছেন। এইসময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ১৯৮ জন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দেশে নতুন করে আরও ২ হাজার ১৯৮ জন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জনে। আর মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৭১৩।
এই একদিনে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ২৫৬২ জন। এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে দেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি পাওয়া যায়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে ক্রমশ বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের মোট পরিসংখ্যান।
বার্তাবাজার/এসজে