তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে আবারো বন্য হাতির তান্ডব দেখা দিয়েছে। বেসরকারী চা কোম্পানী ‘গারো হিলস্ টি’ এর নার্সারিতে তান্ডব চালিয়েছে একদল বন্য হাতি। ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেষা হালচাটি এলাকায় চা গাছের নার্সারিতে এ তান্ডব চালায়।
গারো হিলস্ টি কোম্পানী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে গারো পাহাড়ের হালচাটি এলাকায় ২৫-২৬টি বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে এসব এলাকায় তান্ডব চালায়। এসময় ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এতে বৈদ্যুতিক আলো না থাকায় বন্যহাতি গুলো ‘গারো হিলস্ টি’ কোম্পানীর সৃজনকৃত নার্সারিতে ঢুকে পড়ে। হাতির তান্ডবে নার্সারির সেড ছাড়াও চা গাছের অসংখ্য চারা হাতির পায়ে পৃষ্ট হয়ে বিনষ্ট হয়।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন ফনিক্স চা গাছের নার্সারি ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।