টেকনাফে নভেম্বরে সাড়ে ২৬ কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নভেম্বর মাসে বিজিবির অভিযানে ২৬ কোটি ৬১ লাখ ৭২ হাজার ১৯৮ টাকার মাদক ও বিভিন্ন পণ্য জব্দ করেছে। তারমধ্যে বিজিবি জব্দ করেছে ২৩ কোটি ২৮ লাখ ১৭ হাজার ৯৮ টাকা মাদক ও চোরাচালান এবং ডিএনসি জব্দ করেছে ৩ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ১শ টাকার মাদক ও অন্যান্য পন্য। সংস্থা দুটি পৃথক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, নভেম্বর মাসে ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নদী ও স্থল পথের বিভিন্ন তল্লাশী চৌকিতে অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ৫৬৯ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। তারমধ্যে মালিকসহ ৪ লাখ ৭৪ হাজার ৭৮৪ পিস ও মালিক বিহীন ২ লাখ ৩৩ হাজার ৭৮৫ পিস। এ সংক্রান্ত ৩৫টি মামলায় ২৮ জনকে আটক করা হয়েছে। বন্দুক যুদ্ধে মৃত্যু হয়েছে ১জন।

এছাড়া ১ লাখ ১১ হাজার ২শ টাকার বিয়ার ও গাঁজা জব্দের ঘটনায় ৪টি মামলায় ১১ জনকে আটক করা হয়েছে। ২ কোটি ১ লাখ ৩৫ হাজার ১৯৮ টাকার বিভিন্ন প্রকার চোরাই পণ্য জব্দের ঘটনায় ১৬টি মামলায় ১ জনকে আটক ও ২ জন পলাতক রয়েছে। ১টি দেশীয় বন্ধুকসহ ২ রাউন্ড তাজা গুলি জব্দের ঘটনায় মামলা হয়েছে একটি।

অপরদিকে, একই মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ডিএনসি টেকনাফ বিশেষ জোন ১৪১ টি অভিযানে ১ লাখ ১০ হাজার ৪৪৭ পিস ইয়াবাসহ ৩ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১০০ টাকার বিভিন্ন প্রকার মাদক ও বিভিন্ন পণ্য জব্দ করেছে। এ সংক্রান্ত ঘটনায় ২৮ টি মামলায় ৪০ জনকে আসামী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

বার্তা বাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর