জারজ সন্তান তারাই যারা জাতির জনককে অস্বীকার করে: যুব প্রজন্মলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য দেশের ৬৪ জেলায় নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগ। একই সঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় এই মানববন্ধন কর্মসূচি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পালন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল শহিদ কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিউদ্দীন খান ফারুকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আয়ুব প্রদীপ, আবুল কালাম, মহসিন আলী, রাজন দেবনাথ, আকিল উদ্দিন মিয়া ও রাফিউল হক প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল শহিদ কাজল বলেন, এদেশের জারজ সন্তান তারাই যারা জাতির জনককে অস্বীকার করে। এখনো কেন গ্রেফতার হয়নি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হেফাজত নেতাকে। জাতিকে কলঙ্কমুক্ত করতে, যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলার ধৃষ্টতা দেখায়, তাকে অবিলম্বে গ্রেফতার করে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে দেশের ৬৪ জেলা ও উপজেলায়।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর