ওমানে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ফরমান উল্লাহ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৫০ বছর। বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টার দিকে ওমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তিনি লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মিঞান পাড়ার মরহুম সলিম উল্লাহ সন্তান। এক যুগেরও বেশি সময় ধরে ওমানে কর্মরত ছিলেন। মাস দেড়েক আগে এই ভাইরাসে আক্রান্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওমানে একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। এর মধ্যেই বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফরমান উল্লাহ চার সন্তানের জনক।
বার্তা বাজার/এম.এ.আর