জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মানববন্ধন

মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (০২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রওশন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, কেন্দ্রীয় নেতা রাজিয়া বেগম ও চান মিয়া প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি শাহ আলম বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি যে ধৃষ্টতা দেখিয়েছে, এ দেশে থাকার কোনো তাদের অধিকার নেই। এই মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অবিলম্বে মাওলানা মামুনুলদের গ্রেফতার করে বিষ দাঁত ভেঙে দিতে না পারলে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর