পৌর নির্বাচন: দ্বিতীয় ধাপের তফসিল আজকালের মধ্যে হতে পারে

আজকালের মধ্যে পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভার তফসিল ঘোষণা হতে পারে? এ বিষয়ে রোববার নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী মাসের মাঝামাঝিতে দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের ভোটগ্রহনের তারিখ নির্ধারন করা হবে।

নির্বাচন কমিশনের সূত্র থেকে এ তথ্য জানা যায়। রোববারের কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ভোটের তারিখ সম্পর্কে বলেন, জানুয়ারির মাঝামাঝি দ্বিতীয়, শেষ দিকে তৃতীয় ধাপ এবং ফেব্রুয়ারির মাঝামাঝি চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিটি ধাপে কমবেশি ৬০টি করে পৌরসভায় ভোট নেওয়া হবে। প্রতিটি ধাপে ৩০টি পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি পৌরসভাগুলোতে ব্যালট পেপারে ভোট হবে।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর