মুন্সিগঞ্জ-২ আসনের এমপি ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার করোনা পজিটিভ রিপোর্ট আসে তার।
এমপি ছেলে তাসকিন শাকিব জানান, গত সোমবার তার মা জাতীয় সংসদ ভবন হাসপাতালে নিয়মিত চেকআপের অংশ হিসেবে করোনা বুথে স্যাম্পল দেন।
মঙ্গলবার তার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে ঢাকার ইউনাইটেড হাতপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শাকিব তার মায়ের সুস্থতা কামনায় মুন্সিগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বার্তা বাজার/কে.কে