তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

খালাকে নিয়ে বিরোধের জের ধরে খালাতো ভাইয়ের হাতে অপর খালাতো ভাই মো. শহিদ শেখ (৩৫) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামে।

নিহত মো. শহিদ শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামে সোমবার (৩০ নভেম্বর) রাতে মালেক শেখের ছেলে মো. রবিউল শেখের মাকে নিয়ে খালাত ভাই মো. শহিদ শেখের কাথাকাটি হয়। এর এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটলে এলাকাবাসী উভয়ের মধ্যের বিরোধ মিমাংসা করে দেয়।
কিন্তু স্থানীয় মিমাংসা উপেক্ষা করে ওই দিন রাতেই রবিউল শেখ কতার চার/পাঁচ জন সঙ্গীকে নিয়ে শহিদ শেখের এর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।
পরে তাকে এলাকাবাসী মারত্মক আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার আরও অবনতি হলে তাকে রাতেই ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জ অতিক্রম করার সময়ে সে মারা যায়।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর