সিলেটে ট্রাফিক পুলিশে এবার যুক্ত করা হলো ‘‘বডি ওর্ন ক্যামেরা’। সিলেটে প্রথমবারের মতো আজ এই ক্যামেরা পেলেন ১০ ট্রাফিক সার্জেন্ট।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে ট্রাফিক পক্ষ ২০২০ উদ্বোধন শেষে সার্জেন্টদের গায়ে এই ক্যামেরা সংযুক্ত করেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ।
দায়িত্বের স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বাড়াতে সিলেটে ট্রাফিক পুলিশে এবার যুক্ত করা হলো ‘‘বডি ওর্ন ক্যামেরা’।
পুলিশ সূত্র জানায়, ট্রাফিক সিগন্যাল অমান্যকারী যানবাহন ও চালক শনাক্ত, দুর্ঘটনা, কর্মরত ট্রাফিক পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও ট্রাফিক পুলিশের সমন্বয় বাড়ানোর লক্ষে রাস্তায় দায়িত্বরত পুলিশের অনিয়ম প্রতিরোধ ও তল্লাশি কার্যক্রম পর্যবেক্ষণে বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়। প্রথমবারের মতো মঙ্গলবার এই ক্যামেরা পেলেন সিলেটের ১০ ট্রাফিক সার্জেন্ট। দেশে ২০১৪ সাল থেকে বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়।
পুলিশ সূত্র আরো জানায়, সড়কে প্রায়ই যানবাহন চালক, পথচারী ও ট্রাফিক পুলিশের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। পথচারী ও যানবাহন চালকরা আইন অমান্য করে থাকেন। আবার কখনও ট্রাফিক পুলিশের সদস্যদের অস্বাভাবিক আচরণের অভিযোগ ওঠে। তাই সবগুলো বিষয় মনিটরিংয়ের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করা হয়েছে।
জানা যায়, ক্যামেরাটি দায়িত্বরত পুলিশের বুকে কিংবা কপালে লাগানো থাকবে। বডি ওর্ন ক্যামেরা প্রসঙ্গে পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে কর্মক্ষেত্রে সরাসরি সার্জনের কার্যক্রম করা যাবে মনিটরি। প্রাথমিকভাবে এসএমপির ১০ জন ট্রাফিক সার্জনকে এ ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় পুলিশ বিভাগের কর্মকর্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ট্রাফিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নগর পুলিশের উর্ধতন কর্মকর্তারা। পরে ট্রাফিক সচেতনতা বাড়াতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে নগরী।
বার্তা বাজার/এএস