সাম্প্রদায়িক ও মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেছেন, চোরের দশদিন, গেরস্তের একদিন। আমরা মাঠে আছি তাদেরকে দেখে নেয়ার জন্য।
আজ (মঙ্গলবার) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই কথা বলেন। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরামসহ ৬৪টি সংগঠনের যৌথ উদ্যোগে যুবলীগ এই মানববন্ধনের আয়োজন করে।
যুবলীগ সভাপতি বলেন, এবার যখন আমরা ধরব তখন সব ফাইনাল হয়ে যাবে। আর কোনো কম্প্রোমাইজ চলবে না। দেশে কুচক্রী মহল সৃষ্টি করে ফায়দা লোটার সুযোগ বারবার দেয় হবে না। আমরা মাঠে আছি দেখে নেব তাদের। চোরের দশ দিন, গেরস্তের এক দিন। আমরা এবার তাদের দেখে নেব।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, তদন্তের মাধ্যমে এদের (মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি) চিহ্নিত করুন। আসল ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। তাদের একেবারে নির্মূল করে দিতে হবে। তারা যেন বারবার আমাদের স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা-দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে
মানবন্ধনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী, যুগ্ম সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ ও প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে