ফরিদপুরে মামলা করায় বাদীর লোককে হাতুড়ি পেটা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামে সংঘর্ষে বাড়ি ঘরের হামলার ঘটনায় মামলা করায় বাদির লোককে হাতুড়ি পেটা করে মারাত্মক জখম করেছে আসামি পক্ষের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা আহত আনোয়ার মোল্যাকে (৩৫) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের বড় ভাই জাহাঙ্গীর মোল্যা (৩৯) জানান, মঙ্গলবার (১ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার ভাই আনোয়ার মোল্যা ময়েনদিয়া বাজার থেকে বাড়ি ফিরার পথে পরমেশ্বরদী নতুন রাস্তা আক্তার হাফেজের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা ছরোয়ার খাঁনের লোকজন তার ওপরে হামলা করে। এ সময় হাতুড়ি দিয়ে আনোয়ারকে এলো পাথারী ভাবে পিটিয়ে আহত করে।

তিনি আরো বলেন, গত (২৭নভেম্বর) সকালে ছরোয়ার খাঁন ও রিপন মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় (২৯ নভেমম্বর) রাতে রিপন মিয়ার ভাই ওহিদ মিয়া থানায় মামলা করেন। আমরা রিপন মিয়ার গ্রুপের লোক বিধায় মামলা করার কারণে আমার ভাইকে হাতুরী দিয়ে মারধর করেছে।

এ বিষয়ে ছরোয়ার খাঁন মোবাইল ফোনে বলেন, কিছু দিন আগে আনোয়ার আমার লোকজনকে মারধর করেছিলো। সে কারণে আমার লোকজন আনোয়ারকে মারধর করেছে বলে শুনেছি।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ নুরুল আলম জানান, মারধরের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর