ভাস্কর্য ভাঙার হুমকিদাতারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা চালাচ্ছে: ইনু

যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দেয় তারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ (মঙ্গলবার) বিজয়ের মাসের প্রথম দিনে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শিখা চিরন্তনে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার হুমকিদাতারা মূলত একাত্তরের রাজাকার ও পঁচাত্তরে বঙ্গবন্ধুর খুনিদের দোসর। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চাচ্ছে।

হাসানুল হক ইনু আরও বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার ধৃষ্টতা দেখায় তারদেরকে আর কোনো ছাড় নয়। মুজিববর্ষ ও বিজয়ের মাসের শুরুতে ভাস্কর্য ভাঙার হুমকি দিয়ে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর