একদিনেই রাজধানীতে গ্রেফতার ৭৩ মাদক সংশ্লিষ্ট ব্যক্তি

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে একদিনের ব্যবধানে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ। গতকাল (সোমবার) সকাল থেকে আজ (মঙ্গলবার) সকাল পর্যন্ত মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করতে এই অভিযান চালানো হয়।

ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার ওয়য়ালিদ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মিলে যে ৭৩ জনকে গ্রেফতার করেছে তারা সবাই কোনো না কোনোভাবে মাদকের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই অপরাধ স্বীকার করেছে।

তিনি আরও জানান, অভিযানকালে ৫৩ হাজার ৬টি ইয়াবা, ৯ গ্রাম হেরোইন, আট কেজি ৪৯০গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ৫৬ বোতল বিদেশি মদ ও ৪৯২ ক্যান বিয়ারসহ ৩৫ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর