চট্টগ্রামের বাকলিয়ায় চটের গুদামে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) নগরীর বাকলিয়া থানাধীন নতুন চাক্তাই ড্রামপট্টি এলাকায় চটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, নগরীর বাকলিয়া থানাধীন নতুন চাক্তাই ড্রামপট্টি এলাকায় মোহাম্মদ নাসিরের মালিকানাধীন পাকা ভবনের চটের গুদামে আগুন লাগার খবর পেয়ে লামারবাজার ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৫টি অগ্নিনির্বাপণকারী গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
দীর্ঘক্ষন চেষ্টার পর সকাল সোয়া ১০টার দিকে আগুন নেভানো সক্ষম হয়। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হয়েছে।
বার্তাবাজার/এসজে