ফরিদপুরে তিন ক্লিনিকে অভিযান

ফরিদপুরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৩০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিনব্যাপী ফরিদপুর শহরে এই অভিযান চালানো হয়।

এসময় শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১লক্ষ ৫হাজার টাকা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত সততা প্রাইভেট হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১লক্ষ ২৫ হাজার টাকা ও প্রভাতী প্রাইভেট হাসপাতালকে ২লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ফরিদপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়োজিদুর রহমান ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ অনুযায়ী এই ৩টি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

অভিযানে আরো সহযোগিতা করেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান (বুলু), সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ নাসিমউদ্দিন, সদর হাসপাতালের এনেস্থেসিয়া জুনিয়ার কনসালটেন্ট ডাঃ মোঃ বাবুল মিয়া। বিশেষ এই মোবাইল কোর্টের প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িক্ত পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর