এসএসসি ২০১২ মুড়াপাড়া স্কুল ব্যাচের ইফতার মাহফিল

জাহাঙ্গীর মাহমুদ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলের এসএসসি ২০১২ ব্যাচের ইফতারি পার্টি আগামী ৩১ মে ২০১৯ সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলে আয়োজন করা হয়েছে।

ব্যাচের সদস্য নুর আলম বলেন, এতদিন যাদের সাথে অনলাইনে বন্ধুত্বের কথা চালাচালি হয়েছে, এবার বাস্তবে তাদের দেখবো। ৭-৮ বেশি আগে হঠাৎ ফেলে আসা স্কুল জীবন যেন আমাদের কাছে এখন রঙিন আলোয় উদ্ভাসিত হচ্ছে এ ইফতার মাহফিলের মাধ্যমে।

আয়োজক উমর ফারুক ও শ্রাবন বলেন, সামনের বছর আরও বড় আয়োজনে সব বন্ধুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজনের কথা ভাবছি আমরা। কিন্তু আমরা যে এক ব্যাচে পড়াশুনা করেছি, তা কোনোদিন জানতামোই এ গ্রুপে না এলে। বড় ভাই বলে যাদের এতদিন সম্মান করেছি, এখন দেখা যাচ্ছে তারা আমাদের বন্ধু। কিন্তু সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাচের হাজারো শিক্ষার্থী আছে, যাদের সঙ্গে কোনদিন কথা হয়নি, দেখা হয়নি, এটা সত্যি দারুণ এক ব্যাপার তাদের সঙ্গে দেখা হবে।

এসময় ছিলেনচন্চল,শাহিন,জামিল,শরিফ,মাসিদুল,ফারজানা,শামসুজ্জামান,ফাহিম,উথফল,বাধন, রাকিব,রনি প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর