আনলিমিটেড ইন্টারনেট মাত্র ৫ টাকায়

বাংলাদেশি দুই তরুণ-তরুণী অল্প টাকায় ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি তৈরি করেছেন। তাদের উদ্ভাবিত পদ্ধতি দিয়ে সারাদিনে মাত্র ৫ টাকায় মিলবে ইন্টারনেট।

সামিহা তাহসিন ও ওমরান জামাল নামে এই দুই তরুন নতুন এ পদ্ধতির আবিষ্কার করছেন।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে ওমরান বলেন, এক শ্রেণির মানুষ ছোট ডাটা প্যাক ব্যবহার করেন। আমরা মূলত ওই দিকেই ফোকাস করছি। জোবাইকসহ একাধিক অ্যাপে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওমরানের।

আরেক আবিষ্কারক সামিহা তাহসিন গণমাধ্যমকে বলেন, একদিন ক্লাস রিলেটেড জরুরি লিংক ওপেন করতে গিয়ে ওয়াইফাই না থাকায় তা খুলতে পারিনি। মোবাইলেও নেট পাচ্ছিলাম না। তখনই ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার করার আইডিয়াটি পাই এবং ওমরান জামালের সঙ্গে তা শেয়ার করি। এরপরই ‘বণ্টন কানেক্ট’ নামে দারুণ আইডিয়াটির সূচনা হয়। এ অ্যাপটি ব্যবহার করে যে কেউ তাদের ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার করতে পারবেন। অন্যরা স্বল্প টাকার বিনিময়ে সেটি ব্যবহার করতে পারবেন। গত বছরের নভেম্বরে এর যাত্রা শুরুর পর বিদেশি বিনিয়োগও পেয়েছি।

জানা গেছে, এ সেবার মাধ্যমে খরচের ২০ শতাংশ নেবে বণ্টন। বাকি ৮০ শতাংশ পাবে সেবাপ্রদানকারী। বণ্টন ব্যবহারকারীরা মাত্র ৫ টায় সারাদিন এ সেবা পাবেন। তবে ভ্রমণে থাকলে খরচ হবে ১০ টাকা। অথচ মোবাইল অপারটেরদের থেকে এক জিবি ডাটা প্যাক কিনতে ২৫ থেকে ৭৭ টাকা পর্যন্ত খরচ হয়।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর