ভারতে পাচারের শিকার ৮ নারীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারী হাজিরা খাতুন খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেনের মেয়ে, সালমা খাতুন যশোর জেলার আব্দুর রহমানের মেয়ে, হাজিরা খাতুন আযুব আলীর মেয়ে , মাজেদা খাতুন শাখাওয়াত আলী বিশ্বাসের স্ত্রী, রিয়া বিশ্বাস মাগুরা জেলার তোরাপ বিশ্বাসের মেয়ে, রেখা বেগম পটুয়াখালী জেলার হাকিম আলী হাওলাদারের স্ত্রী, আখি মণ্ডল নারায়ণগঞ্জ জেলার আব্দুল আজিজের মেয়ে ও চুয়াডাঙ্গা জেলার রতন মণ্ডলের মেয়ে রানী মালিথা।
ফেরত আসাদের বেনাপোল থেকে গ্রহণকারী যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জানান, ভুক্তভোগী নারীরা ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে তারা ভারতের বোম্বাই শহরে পুলিশের হাতে আটক হয়। পরবর্তীকালে ভারতের বোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে তিন বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে তাদের ট্রাভেল পারমিটের বিকেলে দেশে ফেরত ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারত থেকে ফেরত আসা ৮ নারীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এদের জাস্টিস অ্যান্ড কেয়ার পাঁচজন ও যশোর রাইটস তিনজনকে এ দুটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীকালে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।
বার্তাবাজার/এম,এ.আর