জাহাঙ্গীর মাহমুদ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রুপগঞ্জে প্রতিবিন্ধ শিশুদের মাঝে সেমাই, চিনি, দুধসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরন করা হয়। উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা ও বিষেশ চাহিদা সম্পন্ন শিশু উন্নয়ন সংস্থার উদ্যেগে আয়োজিত ঈদ সামগ্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া।

বিশেষ অতিথি ছিলেন, কলামিস্ট গবেষক ও রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, ইউপি চেয়ারম্যন নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, লায়ন সালেহ আহাম্মেদ, আব্দল আউয়াল, সোহেল রানা, রফিকুল ইসলাম, এডভোকেট জহিরুল ইসলাম, সাংবাদিক মকবুল হোসেন, খলিল সিকদার, প্রমুখ।
রুপগঞ্জে প্রতিবন্ধি শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ