রাজধানীর কাফরুলে সিমা নামের এক গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহত গৃহবধু সিমার শরীরে পোড়াক্ষতসহ পিঠে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) কাফরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজামান জানান, ইমামবাগ এলাকার একটি ১০ তলা ভবনের সাত তলার ফ্লাট থেকে সিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় স্বামী শাহজাহান শিকদারের সঙ্গে ওই ফ্লাটে থাকতেন নিহত সিমা। নিহত সিমা শাহজাহাননের দ্বিতীয় স্ত্রী। সিমার শরীরের এক অংশ পোড়া ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে পুড়িয়ে হত্যা করা হয়েছে গৃহবধূ সিমাকে। এ হত্যাকাণ্ডের সঙ্গে সিমার সৎ ছেলে জড়িত কি না এবিষয় তদন্ত করা হচ্ছে।
বার্তা বাজার/কে.কে