এবার মুন্সীগঞ্জের একটি পুকুরে দেখা মিলল বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের। আজ রোববার বিকেলে টঙ্গীবাড়ী উপজেলায় দিঘিরপাড় ইউনিয়নের মিতারাঁ এলাকার পুকুর থেকে সাপটির সন্ধান পাওয়া যায়। স্থানীয় অপু মন্ডল নামের ব্যাক্তি সাপটিকে উদ্ধার করে।
জানা যায়, বাড়ির পাশের পুকুর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। এ সময় কচুরিপানার ভিতরে একটি ৪-৫ ফিটের একটি সাপ দেখতে পায় তারা। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ ভেবে কৌশলে উদ্ধার করে। পরে চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস ছবি দেখে সাপটি রাসেল ভাইপার নিশ্চিত করে।
সোমবার সকালে সাপটিকে চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের নিয়ে যাওয়ার কথা রয়েছে। এদিকে পুকুরে বিষধর এই সাপ উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরে।
বার্তা বাজার/এস.আর