সাভারে নবজাতকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার

ঢাকার সাভারে এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে পূর্ব রাজাশন এলাকা থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে পূর্ব রাজাশনের সাইজুদ্দিন মিয়ার বাড়ির পাশে ওই বাড়ির ভাড়াটিয়া রমজান আলী এক নবজাতকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এব্যাপারে সাভার থানার উপ-পরিদর্শক তাহমিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব রাজাশন এলাকায় একটি বাড়ির উত্তর পাশে আবর্জনার মধ্যে
নবজাতকের মাথা পড়ে ছিল। তার দেহ ছিল বাড়ির পূর্ব পাশে ৪০ ফুট দূরে। লাশের আকার দেখে ধারণা করা হচ্ছে নবজাতকের বয়স এক থেকে দুই দিন।

উদ্ধার করা দেহ ও মাথা ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর