ঘাটাইলে উপজেলা চেয়ারম্যানের আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বস্বাস্থ্য সংস্থার ‘ওয়ান হেলথ প্রোগ্রামের’- কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শনিবার দুপুর ১২ টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্নাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত আনন্দ র‌্যালিটি ঘাটাইল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে ঘাটাইল পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন-যুগ্ম আহবায়ক ইঞ্জি: মাসুদুর রহমান আজাদ, শহীদুল ইসলাম হেষ্টিংস, মোতালেব হোসেন, পৌরমেয়র শহীদুজ্জমান খান, ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার, যুবলীগের আহবায়ক সরোয়ার আরম রুবেল, শরিফুল ইসলাম, ফজলুল হক মাষ্টার, বাহারুল আলম খোকন, আবু মোন্নাফ ছানা প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর