ব্রেন স্ট্রোক ও হৃদরোগসহ বিবিধ শারীরিক জটিলতা নিয়ে মৃত্যুবরন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। আজ দুপুর ১২ বেজে ৪৫ মিনিটে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি……….রাজিউন। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সনাউল হক বিষয়টি নিশ্চিত করেন।
কর্মজীবনে তিনি অতিরিক্ত ডিআইজি পদ থেকে অবসর গ্রহণ করেন। এছাড়াও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের যুদ্ধাপরাধের বিচার নির্বাচনী ইশতেহারের পরিপ্রেক্ষীতে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক আদালতের তদন্ত সংস্থার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।