জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের যমুনা নদীর গহিন চর বাশুরিয়া এলাকায় জুয়ার আসরের ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে বৃহস্প্রতিবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের ইন্দন থাকায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ইউনুস ও কনস্টেবল মনির হোসেনকে শনিবার রাতে স্ট্যান্ড রিলিজ করেছে পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষ।
অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাশুরিয়া চরে জুয়ার আসরের টাকা নিয়ে ভাগ-বাটোয়ারা কে কেন্দ্র করে জুয়ারিদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়। ওই সময় ৩ জন নদীতে ঝাঁপ দিলে তারা নিখোঁজ হয়।
নিখোঁজ ব্যক্তিরা হলো- সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউপির পাখিমারা গ্রামের শামছুল হকের ছেলে ছানোয়ার হোসেন ছানু (৪০), গোপালপুুর উপজেলার শাখারিয়া গ্রামের মৃত জমসের খাঁনের ছেলে হাফিজুর রহমান খাঁন (৪৫) ও ভুয়াপুরের গোবিন্দাসী গ্রামের ফজল মিয়া (৪০)।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার সকাল থেকে দিনভর ঘটনাস্থল ও পার্শ্ববর্তী স্থানগুলোতে অভিযান চালায়।
এ ঘটনায় শনিবার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা গ্রামের সোহেল মিয়া (৩৫) ও টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চর রামাইল গ্রামের সজিব (৩৫)।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্ব অবহেলার কারনে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের উপ -পরিদর্শক মো. ইউনুস আলী ও কনস্টেবল মনির উদ্দিনকে পত্যাহার করা হয়েছ। এছাড়া জুয়ার আসর চালানো নিয়ে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ তিনজনের সন্ধান পেতে পুলিশ কাজ করছে। ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত চলছে।
বার্তা বাজার/এমএএম/এএস
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।