সমুদ্রের পানিতে সোনা, সকাল-সন্ধ্যা মানুষের ভিড়!

সমুদ্রের পানির মধ্যে মিলছে সোনা। আর তা কুঁড়াতেই সকাল-সন্ধ্যা সমুদ্র পাড়ে নামছে মানুষের ঢল।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর সমুদ্রতীরে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শক্তিশালী সাইক্লোন ‘নিভার’ ভারতে আছড়ে পড়ে। তাতেই জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা।

পানি নামতেই গতকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শুরু হয় মূল্যবান ধাতু এবং রত্নের খোঁজ। অনেকেই হলুদ রঙের কোনও ধাতু পেয়ে, তা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন ওখানকার স্থানীয় বাসিন্দারা। তবে সেটি সোনা কিনা এখনও স্পষ্ট নয় বলেও জানান তারা।
এমন ঘটনা এটাই প্রথমবার নয়। প্রতিবারই কোনও বড় ঝড় বা সাইক্লোনের পরে সমুদ্রের পানিতে সোনাসহ মূল্যবান ধাতু, রত্ন পাওয়া যায় বলে ওই অঞ্চলের সাধারণ মানুষের বিশ্বাস। তবে তাদের এ বিশ্বাসের পিছনে আসল সত্যতা কী?

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হলে, এলাকার প্রাচীন একাধিক মন্দির জলমগ্ন হয়ে পড়ে। এরপর পানি নেমে যাওয়ার সঙ্গেই বহু মূল্যবান দ্রব্যই ভেসে আসে সমুদ্রতীরে। এসব আমাদের কাছে স্বাভাবিক ঘটনাই। এই ধরনের বড় দুর্যোগের পরে অনেকেই মূল্যবান রত্ন পেয়ে থাকেন। এবারেও তার ব্যাতিক্রম হয়নি।

পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন বলেও জানান তারা।

স্থানীয় মৎস্যজীবীদের বিশ্বাস, প্রতিটা সাইক্লোন শেষেই সোনা’ এবং অন্যান্য বহুমূল্য রত্ন মেলে। তাই তারা সমুদ্রতীরে ভিড় জমান।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর