নাইজেরিয়ায় গলাকেটে ৪৩ কৃষককে হত্যা

নাইজেরিয়ায় ধানের জমিতে হামলা চালিয়ে অন্তত ৪৩ কৃষককে হত্যা করেছে বোকো হারাম জাঙ্গিরা। জিহাদ বিরোধী একজন মিলিশিয়া শনিবার জানায়, খোশোবে গ্রামে হত্যাকারীরা কৃষি শ্রমিকদের হাত পা বেঁধে গলা কেটে হত্যা করে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, নির্বোধ এই হত্যাকাণ্ডে পুরো দেশ আহত হয়েছে।

মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো জানান, তারা ৪৩টি লাশ উদ্ধার করেছেন। সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছয়জন গুরুতর আহত হয়েছে।

অপর এক মিলিশিয়া ইব্রাহিম লিমান জানান, নিহত এসব শ্রমিক প্রায় এক হাজার কিলোমিটার দূরের সোকাতো রাজ্য থেকে কাজের খোঁজে উত্তর পূর্বাঞ্চলে আসে।

এ ধরনের ৬০ জনকে ধানের জমির কাজে নিযুক্ত করা হয়। বাকিরা নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে এদের অপহরণ করা হয়েছে।

বোকো হারাম ও আইএসডব্লিওএপি আইএস সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্রুপ। সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের কাছে তথ্য পাচার ও গুপ্তচর কাজে নিয়োজিত রয়েছে এমন সন্দেহে রাখাল, কৃষক ও শ্রমিক জাতীয় লোকজনকে টার্গেট করে তাদের হত্যা করে বোকো হারাম।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর