মেয়াদান্তে প্রশাসক নিয়োগের বিধান

আইনের আওতায় থাকবে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ।

মেয়াদের অতিরিক্ত সময় ক্ষমতায় থাকার সুযোগ লুপ্ত করে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। বর্তমানে সিটি করপোরেশনের ক্ষেত্রে প্রশাসক নিয়োগের বিধান থাকলেও তা বর্ধিত করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হবে। এর ফলে স্থানীয় সরকার বিভাগের নির্বাচিত প্রতিনিধিদের নানা কৌশল অবলম্বন করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ থাকছে না। চলমান আইন বিশ্লেষণ করে স্থানীয় সরকার কমিশন গঠন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, চলতি সপ্তাহেই কমিশন গঠন করা হবে। গঠিত কমিশনের সুপারিশেই প্রয়োজনীয় আইন সংশোধন করবে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচন কমিশনের অবস্থানের বিষয়ে তিনি জানান, স্থানীয় সরকার আইনসমূহ তৈরি সংশোধন ইত্যাদি কার্যাদি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন। নির্বাচনসমূহ সুষ্ঠ করার ব্যপারে আইন প্রণয়ন করতে পারে নির্বাচন কমিশন।
তিনি আরও জানান, ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটি সুপারিশ দিয়েছে। এই সুপারিশও পাঠানো হবে কমিশনে। স্থানীয় সরকার বিভাগে মেয়াদের অতিরিক্ত সময় যাতে কেউ ক্ষমতায় থাকতে না পারে সে ধরনের সকল সুযোগ রধ করে আইন করা হবে, তবে তা কমিশনের অনুমোদনেই করা হবে।

বার্তাবাজার/এম.এ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর