স্বামীর চিকিৎসার জন্য ৬ মাসের সন্তানকে ১২ হাজারে বিক্রি করেন মা

রাজশাহীতে মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে ৬ মাস বয়সী মেয়ে সন্তানকে বিক্রি করে দিয়েছেন নিজের পিতা-মাতা।বাচ্চা বিক্রির মধ্যস্থতাকারীদের দাবি, স্বামীর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে শিশুসন্তান বিক্রি করেন মা। শিশুটিকে কেনেন গাইবান্ধার নিঃসন্তান এক নারী। কেনার পর থেকে গাইবান্ধার এক নিঃসন্তান দম্পতি বাচ্চাটি লালন-পালন করছেন ।

রাজশাহী রেলওয়ে এলাকায় জান্নাতি বেগম নামে এক নারী বাচ্চাটিকে নিয়ে ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে আসে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, সন্তান বিক্রির পর গা-ঢাকা দিয়েছেন ওই দম্পতি।

বিষয়টি জানতে পেরে পুলিশ বাচ্চা বিক্রির সঙ্গে জড়িতদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। খোঁজ চলছে শিশুটির বাবা-মারও। যদিও বাচ্চা বিক্রির পরই তারা পালিয়েছেন।

শারীরিক প্রতিবন্ধী নারী সীমা বিক্রির সমস্ত আয়োজন করেছেন নগরীর রেল স্টেশন এলাকা থেকে । তিনি ভদ্রা বস্তির বাসিন্দা রোকেয়ার মাধ্যমে বাচ্চা বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করেন। সীমার দাবি, শিশুটির বাবা মাদকাসক্ত হওয়ায় ঠিকমতো খরচ দিতো না সংসারে। আর মায়ের রোজগারও কম। তাই গত ২৫ নভেম্বর ছয় মাসের মেয়েকে স্বামীর চিকিৎসার টাকা যোগাতে বিক্রি করেছেন এই দম্পত্তি।

জানা যায়, গত বছর সীমা তার নিজের সন্তানকেও ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন।

বিষয়টি জানতে পেরে বাচ্চা কেনার সাথে সংশ্লিষ্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খোঁজা হচ্ছে বিক্রেতা দম্পতিকেও।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর