আগামী ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। প্রতি দুই বছর অন্তর ক্লাব পরিচালনায় নেতৃত্ব নির্বাচনে প্রেস ক্লাবের স্থায়ী সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ নভেম্বর) প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা রাজন বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৯ ডিসেম্বর মঙ্গলবার দ্বি-বার্ষিক সম্মেলন বেলা ১১টায় এবং দ্বি-বার্ষিক সাধারণ সভা বিকেল ৩টায় ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী ক্লাবের সব স্থায়ী সদস্যদের নির্বাচনসহ সব আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনে এটিএন বাংলার ব্যুরোপ্রধান আলী আব্বাস সভাপতি পদে এবং চ্যানেল আইয়ের ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন।
বার্তা বাজার/কে.কে