ঢাকায় মাদ্রাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ঢাকায় মাদ্রাসা ছাত্রদের উপর পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এ ঘটনার শুক্রবার সন্ধ্যা থেকে বিপুল সংখ্যক কওমী মাদ্রাসার ছাত্ররা জেলা শহরের প্রধান সড়ক টি, এ রোড অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় শহরের প্রধান সড়কে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে অগ্নি সংযোগ করে।

এসময় থানাব্রীজের সামনে এক প্রতিবাদ সভায় বক্তারা আগামী ৩ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর