হোসেনুজ্জামান আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো আলহাজ্ব হোসেনুজ্জামান কদমতলী আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট ২০২০ইং এর ফাইনাল ম্যাচ।

শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে কাশ্মির ফাইটার্স ও ইসতা ইসফা রয়েল কিংসের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শত শত দর্শকের উপস্থিতিতে ও করতালিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সর্বপ্রথম বিশ্ব নবী হযরত মুহাম্মাদ সাল্লাহু তায়ালা আলাইি ওয়াসাল্লামের প্রতি ফ্রান্সের প্রেসিডেন্টের বিদ্রুপ মনোভাবের প্রতিবাদ স্বরূপ টুর্ণামেন্ট কমিটির সকল কর্মকর্তাগণ “We Love Muhammad” নামে একটি ব্যানার নিয়ে লা–ইলা–হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ স্লোগানে মাঠ প্রদক্ষিণ করেন। এরপর শুরু হয় টুর্ণামেন্টের ফাইনাল খেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূন্যে খেলা অমীমাংসিত হলে খেলা ট্রাইবেকারে গড়াই। ট্রাইবেকারে ৪-৩ গোলে কাশ্মীর ফাইটার্সকে হারিয়ে শিরোপা জয়ের গৌরব লাভ করে ইসতা ইসফা রয়েল কিংস।

ছবি: বার্তা বাজার।

টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব জসিমুল হুদা জসিমের সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান মোহাম্মদ নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, সোয়ান ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, এম এ ব্রাদার্সের পরিচালক আলহাজ্ব বদরুল হুদা মুরাদ, টুর্ণামেন্ট কমিটির উপদেষ্টা আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, নুরুল আবছার, ২৯ নং ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, হাজ্বী সালাউদ্দিন, হোসেনুজ্জামান চেয়ারম্যানের সুযোগ্য সন্তান আলহাজ্ব শামসুল হুদা, আলহাজ্ব নাজমুল হুদা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য নাছির মিয়া, রওশন মসজিদ কমিটির যুগ্ন সম্পাদক হাজ্বী সবির আহমদ, হাজ্বী সেলিম, ২৯ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, কদমতলী মহল্লা কমিটির সর্দ্দার মোবারক আলী, তরুন সংগঠক মাহবুব আলম, সাবেক ফুটবলার মোজাক্কের হোসেন, বার্তাবাজারের চট্টগ্রাম ব্যুরো চীফ মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, দৈনিক আজাদীর ফটো সাংবাদিক সুভাষ, সিপ্লাস টিভির প্রতিনিধি আরাফাত কাদের।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানার্সআপ দল কাশ্মীর ফাইটার্সের হাতে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। তৃতীয় স্থানের পুরষ্কার লাভ করে শাহ আলম লিমিটিড ক্লাব, সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান ইসতা ইসফা রয়েল কিংসের শিপন। সেরা গোলকিপারের পুরষ্কার লাভ করেন ইসতা ইসফা রয়েল কিংসের মনির হোসেন।

টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান কাশ্মীর ফাইটার্সের অধিনায়ক মোহাম্মদ ইসলাম খাঁন। সেরা দর্শক হিসেবে পুরষ্কার লাভ করেন যথাক্রমে লিয়াকত আলী, মোহাম্মদ শামীম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নোয়াব আলী, সাগের মিয়া, ইয়াসিন খাঁন, জহির মিয়া, আইয়ুব খাঁন, আব্দুল খালেক, নোয়াব আলী। সেরা খেলোয়াড় নির্বাচক প্যানেলের পুরষ্কার লাভ করেন সাবেক জাতীয় ফুটবলার আলী হোসেন ও ফুটবলার মোজাক্কের হোসেন। এছাড়াও প্রতিটি দলকে শুভেচ্ছা স্মারকের ক্রেস্ট প্রদান করা হয়।

আলোকিত প্রজন্ম নামক সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আলহাজ্ব হোসেনুজ্জামান চেয়ারম্যান কদমতলী আন্তঃ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ নাহিদ, নুরুল হুদা তানভীর, সালাউদ্দিন জাহেদ, প্রধান সমন্বয়কারী সোহেল আহমেদ, সদস্য সচিব নাহিদ মুরাদ মুন্না, যুগ্ন সচিব (প্রশাসন) মারুফুল ইসলাম মারুফ, যুগ্ন সচিব (অর্থ) রাসেল আরাফাত, সদস্য নুরুল আমীন হীরা, মোহাম্মদ কাইছার, ইরফান হোসেন ইনু, রেজাউল করিম মুন, ইফতেখার হোসেন রমি, রাসেল আরমান, ইশতিয়াক হোসেন রিপন, এরশাদ রুবেল, ইসমাইল মিয়া রুবেল, এরশাদ, রুবেল, রিপন আহমেদ, মোহাম্মদ সজীব, সাজ্জাদ আহমেদ জাফর, আরমান, মেডিকেল টিমের প্রধান কার্তিক চন্দ্র দাস সহ প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর