গত ২৪ ঘন্টায় যশোর জেলার নতুন করে ১৭টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ নভেম্বর) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় এ নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এ ফলাফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ডঃ শিরিন নিগার বার্তাবাজার কে জানান, গত ২৪ ঘন্টায় তাদের ল্যাবে যশোর জেলার মোট ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭টি করোনা পজেটিভ ফল দিয়েছে।পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য সকালেই যশোর সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ৩৬৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে চার হাজার ৫৮ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫০ জন। হাসপাতালে সাত এবং বাড়িতে ২৪০ জন চিকিৎসাধীন আছেন।
বার্তাবাজার/অমি