রাজধানীর মিরপুরের বর্ধিত পল্লবীতে ২ টি ঘরে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে।
ফায়ারসার্ভিসের ১ টি ইউনিট ও স্থানীয়রা আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সাড়ে ১১ টার দিকে একটি ঘরের ওপরে আগুন দেখতে পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেয় ও পরে ভিতরের ২ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ারসার্ভিস জানায়, আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।
বার্তাবাজার/কে.জে.পি