সপরিবারে করোনায় আক্রান্ত বিএনপি নেতা বরকত উল্লাহ

সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করোনাভাইরাস পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিনী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকান পজিটিভ ধরা পড়ে।

পরে গতকাল রাতে তারা রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে বুলু পরিবার ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

যুবদলের ক্রেন্দ্রীয় চট্রগ্রাম বিষয়ক সহ সাংড়ঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই এখনো ভালো আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বরকত উল্লাহ বুলু।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর