জনতার মুখোমুখি হচ্ছেন উত্তর সিটির মেয়র

নির্বাচনি চ্যালেঞ্জ পূরণ ও আধুনিক ঢাকা গড়তে জনতার মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নির্বাচনকালীন আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের অন্যতম প্রতিশ্রুতি ছিলো উন্নত ও আধুনিক ঢাকা গড়ার। এছাড়া তার নির্বাচনি চ্যালেঞ্জ ছিলো নগরবাসীর কাছে জবাবদিহিতা নিশ্চিত করা।

আর সেই চ্যালেঞ্জ পূরণে এবার জনতার মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই শহর নিয়ে নগরবাসীর নানা প্রশ্ন ও মতামত জানতে আগামী ১লা ডিসেম্বর ফেইসবুক লাইভে আসবেন উত্তরের মেয়র।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অংশ নিয়ে মেয়রকে সরাসরি প্রশ্ন করতে বা মতামত জানাতে পারবেন।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম তার ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখেছেন, আমি কথা দিয়েছিলাম, সবার কথা শুনবো, সবার মতামত নিয়ে গড়বো সবার ঢাকা। সেই লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর আসছি ফেসবুক লাইভে। এই শহর নিয়ে নিশ্চয়ই অনেক কিছু বলার আছে, প্রশ্ন কিংবা মতামত আছে। #জনতার_মুখোমুখি_নগরসেবক হ্যাশট্যাগ ব্যবহার করে এই পোস্টের কমেন্টে জানিয়ে দিন সেসব জিজ্ঞাসা বা মন্তব্য। আপনি বলুন, আমি শুনছি। এখন থেকে নিয়মিত ফেসবুক লাইভে কথা হবে সবার সাথে। সবাই মিলে গড়বো সবার ঢাকা, সুস্থ, সচল, ও আধুনিক ঢাকা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর