নিউজিল্যান্ডের সৈকতে আটকে ১০০ তিমির মৃত্যু

নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জের একটি সমুদ্র সৈকতে আটকে ১০০ পাইলট তিমি মারা গেছে। দেশটির ৫০০ মাইল পশ্চিমে অবস্থিত এই দ্বীপপুঞ্জে তিমিগুলো আটকে যায়।

প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানিয়েছেন, তারা গত রোববার এই বিষইয়ে জানতে পারেন। দ্রুত সময়ে তারা ঘটনাস্থলে হাজির হয়। সেখানে গিয়ে মোট ৯৭টি পাইলট তিমি ও ৩টি ডলফিনের মরদেহ উদ্ধার করে তারা। সেখানে অল্পসংখ্যক তিমিকে তারা জীবিত অবস্থায় পায়।

তারা আরও জানায়, এগুলর মৃত্যুর কারণ সম্পর্কে তারা এখনও নিশ্চিত হতে পারেননি।

পাইলট তিমি হচ্ছে নিউজিল্যান্ডের পরিচিত একটি সামুদ্রিক প্রাণী। এটি ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে। দুই মাস আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া সৈকতে ৩৮০ তিমির মৃত্যু ঘটেছিল। এটি বিশ্বের অন্যতম তিমি মৃত্যুর ঘটনা। একইভাবে দুই বছর আগে নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপে আটকে পড়ে ১৪৫ পাইলট তিমি মারা গিয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর