তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব খাজা মিয়া। তাকে সচিব হিসাবে পদোন্নতি দিয়ে আজ (বৃহস্পতিবার) এই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়।
তথ্য মন্ত্রনালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসা কামরুন নাহার আগামী ৩০ নভেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে চলে যাবেন। মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করার সুময় প্রেষণে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটা সচিব হন তিনি।
কামরুন নাহার নিজ ক্যাডার পদ তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে ফিরে যাবেন। এ জন্য ২৯ নভেম্বর সকালে থেকে তাকে তথ্য মন্ত্রণালয় থেকে অবমুক্ত করে বুধবার (২৫ নভেম্বর) আদেশ জারি করা হয়েছে।
বার্তাবাজার/এসজে