বিশ্ব মহামারী করোনার দ্বিতীয় ওয়েব ঠেকাতে পথচারী ও জনসাধারণকে মাস্ক ব্যবহারে প্রতি উদ্বুদ্ধ করতে নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আব্দুল আহাদের উদ্যোগে জনসাধারণের মাঝে দুই দিন ব্যাপী মাস্ক বিতরন কর্মসূচী সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ, মুরাদপুর, নাছিরাবাদ, দুই নাম্বার গেইট এলাকায় পথচারী, পরিবহন চালক ও ব্যবসায়ীদের মাঝে ছাত্রলীগ নেতাদের নিজস্ব তহবিল থেকে অন্তত দুই হাজার লোকের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা ইমাম ও সাকিবের নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিনহাজ, রিয়ান, আশরাফ, রবিন, হান্নান, মাশরাফি, সোহান, শান্ত, সৌরবসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় ছাত্রলীগ নেতারা জনসাধারাণকে মাস্ক পড়িয়ে স্বাস্থবিধি মেনেচলা ও মাস্ক ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করেন। এছাড়াও ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিহীন কোন ক্রেতাসাধারণকে পণ্য বিক্রির না করার পরামর্শ দেন।
কর্মসূচী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রলীগ নেতা আহাদ বলেন, যেকোন জাতীয় দূর্যোগে ছাত্রলীগ নেতা কর্মীরা জনগনের পাশে ছিলো। তার ধারাবাহিকতায় করোনা মহামারীর প্রথম দফায় লকডাউন চলাকালীন পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতা কর্মীরা নিজস্ব তহবিল থেকে পথ শিশু ও সুবিধা বঞ্চিত আসহায়দের মাঝে সফল ভাবে খাবার বিতরণ কর্মসূচী পালন করে ছিলো।
বরাবরের মতো এবারেও করোনা মহামারী মোকাবেলায় থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ সেবার মানুষিকতা নিয়ে জনগনের পাশে নেমে এসেছে। আগামী দিনে করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে পাঁচলাইশ থানা ছাত্রলীগ সমাজের সুবিধা বঞ্চিতদের যাবতীয় সেবা প্রদানে বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তাবাজার/অমি