বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক সমিতি এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী পাবনা সদর উপজেলা শাখার কর্মবিরতী পালন।
আজ বৃহস্পতিবার সকালে পাবনা সদর উপজেলা শাখার কার্যলয়ে সামনে ই.পি.আইসহ সকল কার্যক্রম সকাল ৮.৩০ মিনিট হতে বিকেল ০৩টা পর্যন্ত বন্ধ রেখে আদায় না হওয়া পর্যন্ত, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কর্মবিরতী অব্যহত থাকবে বলে জানান সকল স্বাস্থ্য পরিদর্শক ও সহস্বাস্থ্য পরিদর্শক বৃন্দ’রা।
এসময় তারা জানান, ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রী ঘোষাণা এবং ফেব্রুয়ারী ২০২০ তারিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী লিখিত প্রতিশ্রুতি-স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধি সংশোধন ও ১১.১২.১৩ তম গ্রড বাস্তবায়ন দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, দাবী বাস্তবায়ন কমিটির আহবায়ক ফজলুর হক, রাজিবুল রহমার, মোকসেদ আলী, সালাম খান, শফিকুল ইসলাম, মোছাঃ ফারহানা খাতুন, রইচ উদ্দিন, আব্দুল সবুর, নুরে আলম সিদ্দিকী, মাহফুজুর রহমানসহ স্বাস্থ্য পরিদর্শক, সহস্বাস্থ্য পরিদর্শকবৃন্দ’রা কর্মবিরতী পালন করেন।
বার্তাবাজার/অমি