ঘাটাইলে দুই শিশু বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক আটক

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ঘটাইলের উপজেলায় পৌর এলাকার পশ্চিমপাড়া মাদ্রসায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রসার শিক্ষক আটক করেছে পুলিশ বলাৎকারের শিকার দুই জন হেফজো খানার ছাত্র। তাদের জেল হাজতে প্রেরন করেছে।

আটক শিক্ষক গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল(২২) ভ’য়াপুর উপজেলা নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল(২২)।তার দুজনেই ঐ মাদ্রসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলা পৌর এলাকার পশ্চিমপাড়া মাদ্রসায় হেফজো খানায় দুই ছাত্র কে মাদ্রসার দুই শিক্ষক রমিজুল(২২), খায়রুল বলাৎকার করে। বিষয়টি তার বাবা মাকে জানালে, পরে পুলিশ কে জানায়।পুলিশ অভিযান চালিয়ে দুই শিক্ষক কে গ্রেপ্তার করে।

এ ব্যপারে ছেলেটির বাবা আরিফুজ্জামান বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে(৯ক) ধারায় মামলা করেন। মামলা নং১৫

এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ পরিদর্শক(এসআই) মোঃ মতিউর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জাানায়, বলাৎকারের সাথে জড়িত দুই শিক্ষক কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর