দেশে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২২৯২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৯২ জনের দেহে। মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫২৪ জন। মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন করোনা রোগী।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর