‘ডিবি পরিচয়ে’ ছিনতাইয়ের পর ব্যবসায়ীকে গাড়ি চাপা দিয়ে হত্যা

রংপুরের মিঠাপুকুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে বাদশা মিয়ার (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাইয়ের পর ব্যবসায়ীকে মাইক্রোবাস চাপায় হত্যা করা হয়েছে।

বুধবার রাত সোয়া ১১টার দিকে মিঠাপুকুরের জয়আনোয়ার এলাকায় ওই ছিনতাই ও হত্যার ঘটনা ঘটে।

দিনাজপুর জেলার নবাবগঞ্জে নিহত বাদশা মিয়ার (৪৫) বাড়ি । রাতে লালমনিরহাট থেকে গরু নিয়ে ভটভটিতে করে নবাবগঞ্জে ফিরছিলেন বাদশা মিয়া। সে সময় আরও দুজন ছিল তার সঙ্গে।

বাদশা মিয়ার সঙ্গী দু’জনের বরাত দিয়ে মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন জানান, জয়আনোয়ার এলাকায় গরু ব্যবসায়ী বাদশা মিয়ার ভটভটি থামিয়ে একটি সাদা মাইক্রবাসে আসা কয়েকজন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরু বহনকারী গাড়িতে তল্লাশি করে।

তিনি আরও জানান, সে সময় বাদশা মিয়ার কাছে থেকে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারিরা চলে যাওয়ার সময় বাদশা মিয়া তাদের মাইক্রোবাসের সামনে দাঁড়ান। তখন দুর্বৃত্তরা বাদশা মিয়াকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদশা মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর